ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট; প্রতিবাদে সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট;
প্রতিবাদে সংবাদ সম্মেলন!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট;
প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে হাসান আলী নামে এক অসহায় পরিবারের জমিসহ ঘরবাড়ি দখল ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৪ জুন) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় ভুক্তভোগী হাসান আলী লিখিত অভিযোগ পাঠ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা সরকারপাড়া গ্রামে ২০২১ সালে তিনটি পাঁকাঘরসহ সাড়ে চার শতক জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ গত ১৭ মার্চ স্থানীয় দাদন ব্যবসায়ী কামরুল ইসলাম নামে এক ব্যক্তি ৭-৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে মারধরের পর আসবাপত্র ভাংচুর করে জমি দখল করে নেয়। পরে কামরুল ইসলাম তার দোসর কামরুজ্জামান কলিকে উক্ত জমির বাড়িতে তুলে দেয়। এতো কিছুর পরেও ওই বাড়িতে উঠতে গেলে বাড়ি দখলে নেয়া কামরুজ্জামান পাঁচ লাখ টাকা দাবি করে। তা না হলে ঘর ছেড়েও দেবে না। উল্টো হত্যার হুমকি প্রদান করছে।

উপায় না পেয়ে বালিয়াডাঙ্গী থানা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি সমাধানে ইউপি চেয়ারম্যান সমাধানের উদ্যোগ নিলেও কামরুল ইসলাম ও কামরুজ্জামান কর্ণপাত করেনি নি। তাই দীর্ঘদিন ধরে এমন অবস্থায় দিন কাটানো পরিবারটি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে কামরুজ্জান কলির কাছে জানতে চাইলে তিনি জানান, জমিটি ক্রয়ে শরিক থাকায় দখল করা হয়েছে। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

June 4, 2022
ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট; প্রতিবাদে সংবাদ সম্মেলন!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট; প্রতিবাদে সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২