প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতাসহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগেসহ ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অনুরূপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করাসহ খালেদা জিয়ার সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় অবস্থান করার আহবান করেছেন তিনি।










