ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে ইউএনও অফিস কর্মকর্তার বাসায় ডাকাতি, বেঁধে রেখে লুট সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা ও মারধর লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে কিশোরীর আ/ত্মহ/ত্যা কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার। আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে ছিল এক ব্যক্তি। স্থায়ী আবাস গড়েছিলেন ভারতে। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে পুলিশের কাছে ধরা পড়তেই হলো। রাজশাহীর তানোর থানা পুলিশ শুক্রবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এই ব্যক্তির নাম আবদুস সাত্তার। এখন বয়স আনুমানিক ৬০। তার বাবার নাম মোঃ গরিবুল্লাহ। তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা ছিল সে। এক সময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল সাত্তারের। ১৯৯৯ সালের ৯ মার্চ এক ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু মামলা হওয়ার পর থেকেই ভারতের মুর্শিদাবাদে চলে যান সাত্তার।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ডাকাতির অভিযোগ অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড। কিন্তু আসামিকে আর পাওয়া যায়নি। সে ভারতে গিয়ে স্থায়ী হন।
তবে কয়েকদিন আগে সাত্তার চাঁপাইনবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে আসে। গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার (৭ মে) আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২