ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার। আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে ছিল এক ব্যক্তি। স্থায়ী আবাস গড়েছিলেন ভারতে। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে পুলিশের কাছে ধরা পড়তেই হলো। রাজশাহীর তানোর থানা পুলিশ শুক্রবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এই ব্যক্তির নাম আবদুস সাত্তার। এখন বয়স আনুমানিক ৬০। তার বাবার নাম মোঃ গরিবুল্লাহ। তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা ছিল সে। এক সময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল সাত্তারের। ১৯৯৯ সালের ৯ মার্চ এক ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু মামলা হওয়ার পর থেকেই ভারতের মুর্শিদাবাদে চলে যান সাত্তার।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ডাকাতির অভিযোগ অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড। কিন্তু আসামিকে আর পাওয়া যায়নি। সে ভারতে গিয়ে স্থায়ী হন।
তবে কয়েকদিন আগে সাত্তার চাঁপাইনবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে আসে। গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার (৭ মে) আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

May 7, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২