ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ ইয়াবাসহ যুবক আটক ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২ বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

National Cooperative Day observed in Raninagar with various programs - Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচ সমবায় সমিতিকে সম্মাননা

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং গ্রামীণ মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ।

এছাড়া অনুষ্ঠানে সমবায়ী, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

November 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬