ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ: চাঁদা দাবি, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাণীনগরে মুদি দোকানের তালা-শাটার ভেঙে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা সরকারের নিষেধাজ্ঞার এক বছরেও বাগাতিপাড়ায় অপসারণ হয়নি আকাশমনি গাছের ৩৭০০ চারা লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় গোদাগাড়ী বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এবং গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব।

গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আহমেদ।

এ সময় গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শুভ রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ১৯ আগস্ট সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬