ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং; সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু জরাজীর্ণ ভবন, জনবল সংকটে ধুঁকছে বাগাতিপাড়া সামাজিক বন বিভাগ; হুমকিতে সরকারি সম্পদ ও সেবার মান নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, দুই সহযোগী পলাতক বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরের মাথা ফাটানোর অভিযোগ, থানায় মামলা সমান অধিকারের ভিত্তিতে উন্নয়নের অঙ্গীকার- নাটোরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে হুইপ দুলু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় তৌহিদী জনতার বিক্ষোভ, শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবি লালপুরে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু, বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, দুই সহযোগী পলাতক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

drug dealer arrested

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, দুই সহযোগী পলাতক

নাটোরের লালপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারেক হোসেন ওরফে শুভ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তারেক হোসেন ওরফে শুভ উপজেলার মহারাজপুর গ্রামের মো. সামান শেখের ছেলে।

থানা পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মহারাজপুর গ্রামের পশ্চিম দুয়ারী এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তারেক হোসেন ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত তারেক হোসেন ওরফে শুভসহ দুই পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার (১৯ জুলাই) আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, দুই সহযোগী পলাতক

আপডেট সময় : ০১:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬