ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে কেউ নেই, হতাশ অভিভাবকরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা

​মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Chapainababganj news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মণ্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি দীর্ঘদিনের পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। কোনো নাগরিক যেন এ সেবা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন করতে পারে, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা

আপডেট সময় : ০৪:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬