ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় বেড়েছে গরু চুরির উপদ্রব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১৭৬ বার পড়া হয়েছে

রাজশাহির বাঘা থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় বেড়েছে গরু চুরির উপদ্রব

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় বেড়েছে গরু চুরির উপদ্রব। রাজশাহীর বাঘায় আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে বাঘা পৌরসভা বলিহার হাজী পাড়ার গ্রামের আলম হোসেনের বাড়ি থেকে ১টি গরু চুরি হয়েছে। গরুটির আনুমানিক মূল্যে ১ লক্ষ টাকা। চুরি যাওয়া গরুর গায়ের রং কালো মাথায় হালকা সাদা টিপ আছে।

আলম হোসেন জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে আমি ট্রলি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পরই বাড়ির ভিতরে প্রবেশ করে গরুর ঘরের তালা কেটে গরুটি চুরি করে নিয়ে গেছে। বিষয়টি টের পাওয়ার পর আমার মা ঘরের দরজা খুলে বাইরে বের হলে তারা পুলিশের লোক পরিচয় দিয়ে গরুটি নিয়ে চলে যায়। খোজ খবর করে তাদের পাওয়া যায়নি। বিষয়টি থানায় অবগত করেছেন বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার (২২এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা বিনিময় পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফাজ উদ্দীনের বাড়ি সংলগ্ন গরুর ঘর থেকে ৩টি গরু চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু ৩টির আনুমানিক মূল্যে ৩লক্ষ ৮৫ হাজার টাকা হবে।

আফাজ উদ্দীন জানান, তার বাড়ি সংলগ্ন গোয়ালে মোট ৬টি গরু রাখা ছিল। এর মধ্যে ৩টি চুরি হয়ে গেছে। এর মধ্যে তার ছোট মুনজুর রহমানের সাদা-কালো রঙের এঁড়ে গরু ১টি। যার আনুমানিক মুল্যে হবে পঁচাশি হাজার টাকা। অপর ভাই প্রতিবন্ধী রবিউল ইসলামের সাদা-কালো রঙের ফিজিয়াম জাতের বকনা গরু ২টি। এর ১টি অন্তস্বত্বা রয়েছে। আনুমানিক মুল্যে হবে ৩ লক্ষ টাকা। ওই দিন রাত আনুমানিক দেড়টায় তার ছোট মুনজুর রহমান বাইরে বের হয়ে দেখেন গোয়ালে থাকা ৬টির গরুর মধ্যে ৩টি গরু নাই। বিষয়টি বাঘা থানাকে অবগত করে নিজেরাও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন বলে জানান আফাজ উদ্দীন।

পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এছাড়াও তারাও উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় বেড়েছে গরু চুরির উপদ্রব

আপডেট সময় : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২