ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার মান্দায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, শোকজ নোটিশ জারি বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙুর, বাণিজ্যিক চাষে নতুন সম্ভাবনা ২২ বছরেও সংস্কার হয়নি বাগাতিপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, দখল-সংকোচনে হারাচ্ছে অস্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

News pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি; প্রজ্ঞাপনে কারণ উল্লেখ নেই

বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে আলোচিত সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে জনমনে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে মো. সারওয়ার আলম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় ছিলেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারকে কেন্দ্র করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এদিকে, সচেতন নাগরিকদের একটি অংশের মধ্যে ধারণা রয়েছে যে, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে তাকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে তার প্রত্যাহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন

আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬