ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশাচালক হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির ডিবি, উদ্ধার হয়েছে অটোরিকশা ও যন্ত্রাংশ

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত অটোরিকশাচালক হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশা, চারটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। পরে রাতে তিনি আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে কোর্ট স্টেশন এলাকা থেকে কাশিয়াডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে মামুনুর রশিদের অটোরিকশা ভাড়া নেয়। পথিমধ্যে কাশিয়াডাঙ্গা মোড়ে একটি চায়ের দোকানে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছালে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শাহ্ আলী মিয়া ও তার দল গত ১৫ মে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেন।

এ সময় হড়গ্রাম পূর্বপাড়ার তানভীর রানা প্রান্ত, লক্ষীপুর ভাটাপাড়ার শামীম, আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়ার রাব্বি এবং ভাটাপাড়ার নূর আলমকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ ও ২০ মে ধারাবাহিক অভিযানে মামলার মূল পরিকল্পনাকারী মোল্লাপাড়ার ওমর ফারুক বাবুসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সেলিম, সুজন ও রাহেনুল হকসহ মোট চারজন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, চারটি ব্যাটারি ও ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬