চারঘাটে সাংসদ আবু সাইদ চাঁদকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ১১:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে

চারঘাটে সাংসদ আবু সাইদ চাঁদকে গণসংবর্ধনা
উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা সাংসদের
রাজশাহীর চারঘাটে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে আরও উন্নয়ন করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার প্রসারে বিএনপি সরকারের আমলে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে উপজেলার একাধিক স্কুল ও কলেজ জাতীয়করণ করা হয়েছে, যা এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চারঘাট মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি, চারঘাট উপজেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র জাকিরুর ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল হক মমিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, চারঘাট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্যের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



















