ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গলায় ফাঁ/স দিয়ে তরুণীর মৃ’ত্যু রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

রাজশাহীতে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য

মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধার বিকাশ ও নিজেকে প্রকাশ করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত জরুরি। শনিবার (৯ মে) সকালে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা-এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সারা বিশ্বে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তেলাওয়াত করে, তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করছে।”

মিজানুর রহমান মিনু বলেন, “আমার দায়িত্ব হলো রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে, আমি সেই কাজ করব।”

তিনি রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এই প্রতিষ্ঠানটিকেই অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য একটি ১১ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা-এর প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মো. হাশমতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ওসমান গনি এবং মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬