ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

সীমানা বিরোধে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ

নাটোরের সিংড়ায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অমান্য করে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়া এলাকায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বিমল চন্দ্র ঘোষ ও মোঃ আমজাদ হোসেনের মধ্যে প্রায় ২২ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গ্রাম্য প্রধানদের উপস্থিতিতে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্তের কিছুদিন পর মোঃ আমজাদ হোসেন নির্ধারিত সীমানা অমান্য করে বিতর্কিত জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ ববি ঘোষ বলেন, “আমরা পরিবারসহ বগুড়ায় বসবাস করি। আমাদের জমিতে জবরদখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গ্রামে এসেছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে আপাতত কাজ বন্ধ রেখেছে। আমরা ন্যায় বিচার চাই।”

ভুক্তভোগী বিমল চন্দ্র ঘোষ দাবি করেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং খতিয়ানভুক্ত জমি। প্রতিপক্ষ যে জমি কিনেছে তা ভিন্ন স্থানে, কিন্তু রাস্তার সামনের জমিটি তারই। গ্রাম্য সালিশে সীমানা নির্ধারণ হলেও তা মানা হয়নি।

অন্যদিকে অভিযুক্ত মোঃ আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, জমি মাপার সময় তিনি উপস্থিত ছিলেন না। এটি তার ক্রয়কৃত জমি এবং তিনি আদালতের পরামর্শেই সেখানে ঘর নির্মাণ করছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

April 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬