ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টার বেশি আটকে নারী-শিশুসহ ১০ জন, একাধিক পতাকা বৈঠকেও মেলেনি সমাধান শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত রামিসা হ/ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃ/ত্যুদণ্ডে স্বস্তি সিংড়াজুড়ে ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন

সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ—পরে পুকুরে ভাসতে দেখা যায় তামিম ও ফাহিমের মরদেহ

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে তামিম (১২) ও ফাহিম (১৩) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বাবার প্রবাসে থাকার কারণে তামিম ও ফাহিম তাদের মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করত। শুক্রবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানবশত তারা পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

দীর্ঘ সময় সন্তানদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

আপডেট সময় : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬