ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

কেশরহাটের ব্যবসায়ী নেতার লক্ষ্য আধুনিক ও ডিজিটাল বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম।

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাণিজ্যিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই অঞ্চলের প্রাণকেন্দ্র কেশরহাট বাজারের উন্নয়ন ও ব্যবসায়িক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।

দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা, অনৈতিক কার্যক্রম প্রতিরোধ এবং সামাজিক ও মানবিক নানা উদ্যোগে তার সক্রিয় ভূমিকা ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

বৃহত্তর পরিসরে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি এবারের নির্বাচনে ‘ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ (ক) প্যানেল থেকে (ঢোল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শরিফুল ইসলাম বলেন, আধুনিক ও ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার প্রসার, তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল জ্ঞানের ব্যবহার নিশ্চিত করে রাজশাহীর ব্যবসা খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তোলাই তার প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের সমস্যার দ্রুত সমাধান এবং একটি সুস্থ ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬