ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

রাতভর অভিযানে মাইক্রোবাসসহ গ্রেপ্তার; বালুর নিচে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম

পঞ্চগড়ে আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের দশমাইল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে আটক করে। সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে একটি মাইক্রোবাসযোগে ওই এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে পঞ্চগড় শহর ও তেঁতুলিয়া এলাকায় তিনটি চেকপোস্ট বসানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি ট্রাকের আড়ালে দাঁড়িয়ে থাকা সাদা রঙের একটি পুরাতন নিশান মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রদীপ কুমার (৩৮) ও জহুরুল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও আটজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনের সড়ক এলাকা থেকে দুটি অটোরিকশায় যাওয়ার সময় আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নুর ইসলাম ওরফে পাচকেল (৬০), আব্দুল সালাম (৫৮), খায়রুল ইসলাম (৪৫), বাবুল হোসেন (৫৪), ফারুক হোসেন (৩০), আব্দুল মান্নান (৪০), অবু ওরফে সুমন (৩০) এবং মমিন ইসলাম (৩৮)। তারা রংপুর, দিনাজপুর, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাতমেড়া এলাকার চেকরমারি এলাকা থেকে বালুর নিচে লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। সেখান থেকে ধারালো ছুরি, কাটার মেশিন, হ্যাকস ব্লেড, প্লাস, রেঞ্চ, তার কাটার যন্ত্র, টর্চলাইট, রশিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে পঞ্চগড় আমলী আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬