ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

বিএনপির সংরক্ষিত নারী আসনে রাজশাহী বিভাগে মনোনয়ন ফরম নিয়েছেন ৫১ নেত্রী

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সংরক্ষিত নারী আসনে রাজশাহী বিভাগে মনোনয়ন ফরম নিয়েছেন ৫১ নেত্রী

৫টি আসনের বিপরীতে অর্ধশতাধিক প্রার্থী, শেষ দিনেও বাড়তে পারে সংখ্যা

রাজশাহী বিভাগে বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত বিভাগজুড়ে ৫১ জন নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হওয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, রাজশাহী বিভাগে জাতীয় সংসদের ৩৯টি সাধারণ আসনের বিপরীতে আনুপাতিক হারে প্রায় ৫টি সংরক্ষিত নারী আসন থাকার কথা। যদিও দ্বাদশ সংসদে এই বিভাগের জন্য ৬ জন নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আসন্ন সংসদে বিএনপি ও তাদের মিত্র জোটের মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি। ফলে দলীয় মনোনয়ন পেতে নেত্রীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে জামায়াত জোটের পক্ষ থেকে এখনো সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি।

রাজশাহী বিভাগে সম্ভাব্য সংরক্ষিত নারী আসনগুলোর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-নাটোর অঞ্চলে দুটি, নওগাঁ-বগুড়া-জয়পুরহাট অঞ্চলে দুটি বা তিনটি এবং পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে একটি আসন নির্ধারিত হতে পারে।

বিভিন্ন জেলা থেকে একাধিক নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রাজশাহী থেকে অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, কেন্দ্রীয় নেতা জাহান পান্না, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন ও চারঘাটের নাজমা আক্তার ফরম নিয়েছেন। এছাড়া মাহমুদা হাবিবা ও রোখসানা বেগম টুকটুকিও ফরম সংগ্রহ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মাসুদা আফরোজ সুচি ও শাহনাজ খাতুন ফরম তুলেছেন।

পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে পূর্ণিমা ইসলাম, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রুমানা মাহমুদ ও শিল্পী কনকচাঁপাসহ মোট আটজন মনোনয়ন ফরম নিয়েছেন।

বগুড়া অঞ্চল থেকে অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আকতার, সুরাইয়া জেরিন রনি, রহিমা খাতুন মেরী, নিহার সুলতানা তিথি ও কোহিনুর আক্তার ফরম সংগ্রহ করেছেন। জয়পুরহাট থেকেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

এছাড়া নওগাঁ ও নাটোর থেকেও একাধিক নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২৯টি এবং জামায়াত জোট পেয়েছে ১০টি। আগামী ১২ মে নির্বাচনের আগে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টন চূড়ান্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির সংরক্ষিত নারী আসনে রাজশাহী বিভাগে মনোনয়ন ফরম নিয়েছেন ৫১ নেত্রী

আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬