ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

রাজশাহীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে সংবিধান সংস্কার বাস্তবায়নের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরতান্ত্রিক পথেই হাঁটছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর টিটিসি মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি। যে সরকার গঠন হয়েছে, তা একটি অগণতান্ত্রিক সরকার। কারণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। কিন্তু আমরা নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও পরিকল্পিত কারচুপির অভিযোগ দেখেছি।”

তিনি আরও বলেন, “জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। একটি প্রহসনের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে।”

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সংবিধানে যে স্বৈরতান্ত্রিক কাঠামো রয়েছে, তার মধ্যেই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। এজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, “যদি আমরা তা করতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনার সময়ের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মতো আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যেতে পারে। আমরা দেখব না তিনি কার সন্তান—আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে।”

তিনি বিএনপির নেতৃত্ব ও উপদেষ্টাদের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে রাজনৈতিক উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন-এর সভাপতিত্বে এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

ইফতার অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬