বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা, মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যার প্রাথমিক ধারণা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাহিদা (৬০) নামে এক নারীর গ্যাস ট্যাবলেট সেবনের পর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদা ওই গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবনের পর তিনি ছটফট করতে থাকেন এবং অস্বাভাবিক আচরণ করেন। পরে সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে ভ্যানে করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানি নিশ্চিত করে জানান, নাহিদা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




















