রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন
- আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন
ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে কোরআন চর্চা উৎসব
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আজহারি। তিনি প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত শুনেন এবং তাদের উৎসাহ দেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সভায় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে শুরু হওয়া কোরআন প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রদল সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।”
প্রতিযোগিতার প্রাথমিক যাচাই-বাছাই বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে সম্পন্ন হয়। নির্বাচিত শিক্ষার্থীরা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রথম স্থান: মেহেদী হাসান, ফলিত রসায়ন বিভাগ – ৫৪ নম্বর, দ্বিতীয় স্থান: নিয়াজ মোর্শেদ, আরবি বিভাগ – ৫৩ নম্বর, তৃতীয় স্থান: আবদুল্লাইল লাবীব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ – ৫২ নম্বর।
উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।


















