ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম’রদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম’রদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

ভিডিও কলে বিয়ে, আট মাস শ্বশুরবাড়িতে বসবাস; ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ সোনাহার ইউনিয়নের সোনাহার মোল্লাপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম রিংকি আক্তার (১৯)। তার স্বামী আলিম ইসলাম মালয়েশিয়া প্রবাসী। রিংকির বাবার নাম মৃত জাহাঙ্গীর ও মায়ের নাম রেখা আক্তার। তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সেনবাগ এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে রিংকির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আলিম ইসলামের পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক প্রেমে রূপ নেয়। পরে ভিডিও কলের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর গত আট মাস ধরে রিংকি দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মোল্লাপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

তাদের বিয়ের দুই বছরের মধ্যে সরাসরি দেখা হয়নি বলে জানা গেছে। দাম্পত্য জীবন মূলত মোবাইল ফোনেই সীমাবদ্ধ ছিল। স্থানীয়দের ভাষ্য, যে ঘরে রিংকির মরদেহ পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়। একপর্যায়ে আত্মহত্যার ইঙ্গিত দিলে স্বামী উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে বিষয়টি জানান। তবে পরদিন সকালে রিংকির নিথর দেহ উদ্ধার করা হয়।

স্বজন ও প্রতিবেশীরা জানান, শ্বশুরবাড়িতে রিংকি ভালোভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল। তবে সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে। ঘটনার পেছনে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, ভিডিও কলে তাদের বিয়ে হয়েছিল। সুরতহালের সময় গলায় ওড়না পেঁচানোর দাগ দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম’রদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬