ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

র‍্যাব-৫ এর অভিযানে চারঘাট থেকে আটক; পূর্ব শত্রুতার জেরে এশার নামাজের সময় গুলি

রাজশাহী নগরীতে গোলাম মোস্তফা (৫০) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উকিল (৫২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৫ সদর কোম্পানি, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোর ৫টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি খোঁজাপুর এলাকার নহির উদ্দিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, গত ১৪ ফেব্রুয়ারি নগরীর ডাঁশমারি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা এশার নামাজ আদায় করতে খোঁজাপুর গোরস্তান ঈদগাহ সংলগ্ন খোঁজাপুর শাহীজামে মসজিদে যান। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের হাসিবুল মোল্লা ও তার সহযোগীরা যোগসাজশে মোস্তফার ডান পায়ের হাঁটুর ওপর গুলি করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামি। সর্বশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। পরে তাকে নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬