ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

উপজেলা প্রশাসন ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা; রমজানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত এর সভাপতিত্বে আয়োজিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তারা। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমীরও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরবাসীর বিজয়। আপনারা যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা আমৃত্যু ধারণ করব। ইনশাআল্লাহ আমি জনগণের এমপি হিসেবে কাজ করব—কোনো দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোদাগাড়ী–তানোরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত এমপি নিজ উদ্যোগে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর শওকত আলী। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬