ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সৈয়দপুর বিমানবন্দর থেকে জামায়াত নেতা আটক, ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫৯ বার পড়া হয়েছে

Collectedl

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুর বিমানবন্দর থেকে জামায়াত নেতা আটক, ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধারের দাবি

টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহসীন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে রওনা হয়েছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে বলে উল্লেখ করেছিলেন।

আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তিনি সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন।

February 11, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৈয়দপুর বিমানবন্দর থেকে জামায়াত নেতা আটক, ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধারের দাবি

আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬