
সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহসীন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে রওনা হয়েছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে বলে উল্লেখ করেছিলেন।
আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তিনি সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.