ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে বাঘার অন্তরার?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে বাঘার অন্তরার?

এম এম মামুন, নিউজ ডেস্ক:
ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে বাঘার অন্তরার? বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। অভাব নিত্যসঙ্গী হলেও কখনো লেখাপড়ার হাল ছাড়েননি অন্তরা। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মেধাবী অন্তরা। তবে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অন্তরার মা।

অন্তরা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘটি গ্রামের আলাউদ্দিনের মেয়ে। তার বাবা জন্মের দুই বছর পর মারা যান। একমাত্র ভাই সোহেল রানাকে টাকার অভাবে পড়াতে পারেনি অন্তরা পরিবার। বর্তমানে সে রাজমিস্ত্রির দিন হাজিরা হিসেবে কাজ করে।
তবে অন্তরাকে নিয়ে স্বপ্ন দেখতেন মা রসুনা বেওয়া। মেয়েকে অনেক কষ্টে স্কুলে ভর্তি করেন। অন্তরা খাতুন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
এরপর মেয়েকে লেখাপড়া করানোর কোনো অর্থ সংগ্রহ করতে পারছিলেন না রসুনা বেওয়া। বসতবাড়ির ভিটা ছাড়া আর কোনো জমি নেই তার। নিরুপায় হয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন। এরপর মেয়েকে ভর্তি করেন বাঘা সরকারি শাহদৌলা কলেজে। সেখানেও অন্তরা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
রসুনারা বেওয়া বলেন, মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন আগে থেকেই ছিল। কিন্তু ভর্তির টাকা জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।
অন্তরা খাতুন বলেন, নিজের পড়ালেখার পাশাপাশি প্রতিবেশী ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়েছি। আবার কখনো মায়ের সঙ্গে হাতের কাজ করেছি। এ আয় থেকে নিজের পড়ালেখা খরচের পাশাপাশি সংসারের খরচ করেছি।
বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, অন্তরা নিজের চেষ্টায় পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে সংসার চলে তাদের।
তিনি বলেন, অন্তরার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। ফলে মেডিকেলে পড়ার অর্থের জোগান দিতে এ পরিবারের পক্ষে খুবই কঠিন হবে। সমাজের বিত্তবান বা শিক্ষানুরাগী কেউ সহযোগিতা করলে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে।

April 10, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে বাঘার অন্তরার?

আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২