সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা কমিশনারের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর নেতৃত্বে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। তিনি নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা।




















