ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

রাজশাহীতে দুই বিদেশি পি’স্তল, চার ম্যাগাজিন ও গু/লি উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দুই বিদেশি পি’স্তল, চার ম্যাগাজিন ও গু/লি উদ্ধার

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অ/স্ত্র ফেলে পালাল পাচারকারী

রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী একটি মোটরসাইকেলসহ অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন নদীপথে অস্ত্রের একটি চালান দেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিওপির সদস্যরা সমন্বিতভাবে এলাকায় অ্যাম্বুশ করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানার রাওথা–পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা যায়। তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।

বিজিবি অধিনায়ক আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির ১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে। এছাড়া সীমান্তের ১৬টি বিওপিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দুই বিদেশি পি’স্তল, চার ম্যাগাজিন ও গু/লি উদ্ধার

আপডেট সময় : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬