ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ: মিলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ: মিলন

রাজশাহীর কাটাখালিতে গণসংযোগে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের বক্তব্য

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরের কাটাখালি পৌর এলাকায় গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহকারী সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

গণসংযোগকালে জনগণের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে যেভাবে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, ঠিক সেভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেও বাংলাদেশের পতাকা নিরাপদ থাকবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।

আনুষ্ঠানিক গণসংযোগ শুরুর আগে অ্যাডভোকেট শফিকুল হক মিলন কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং দেশের সার্বভৌমত্ব অটুট থাকে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ ও সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই পথ অনুসরণ করেই নারীদের ক্ষমতায়ন ও অগ্রগতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরিবারে নারীদের মর্যাদা নিশ্চিত করতে পারিবারিক কার্ড নারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।

কৃষি উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা, মোহনপুর ও গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য রাজশাহীতে একটি কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে। পাশাপাশি কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির গণসংযোগকে ঘিরে কাটাখালি পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ছোট শিশু থেকে শুরু করে নারী ও বৃদ্ধ—সব বয়সের মানুষ রাস্তায় নেমে আসে। তারা মিলনের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ: মিলন

আপডেট সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬