ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

গোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ অভিযানে থানা পুলিশের সাফল্য; দুই সহযোগী পালিয়ে যাওয়ায় অভিযান অব্যাহত

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমানের ছেলে সেলিম রেজা (৩৪)।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) মো. হাসান আলী সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সেলিম রেজার বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজাকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে পলাতক আসামিদের ফেলে যাওয়া একটি পলিপ্যাক থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিস, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

January 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬