ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নগর আওয়ামী লীগের কার্যালয়

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নগর আওয়ামী লীগের কার্যালয়

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল নগরী, জিরোপয়েন্ট ও বিশ্ববিদ্যালয় থেকে মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভকারীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু হয়, যা চলে ভোর সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুলাই মঞ্চ, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। মিছিলগুলো নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

এ সময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা—ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন—ইন্টারিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ—ভারতীয় আগ্রাসন’ সহ নানা স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—“রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দুর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা জোহা চত্বরে চলে আসেন, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন।”

পরে রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরোপয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে তারা কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে এতে অংশ নেন।

এরপর বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে নগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নগর আওয়ামী লীগের কার্যালয়

আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫