বাগাতিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
অদম্য নারী হিসেবে ৫ নারীর হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ আলোচনা সভা ও “অদম্য নারী” পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজ উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা-চাকরিতে সাফল্য, মাতৃত্ব এবং নির্যাতন জয়ে দৃঢ় মনোবলের স্বীকৃতি হিসেবে ৫ জন নারীকে “অদম্য নারী” পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন— সমাজ উন্নয়নে অবদানে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইয়াসমিন আক্তার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী আরিফা, সফল জননী হিসেবে বিউটি বেগম,
নির্যাতন জয়ী জীবন সংগ্রামী নারী রিতা খাতুন।
পুরস্কার হিসেবে তাদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।




















