ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে

বাঘাইছড়িতে ধর্ষণের দায়ে এক যুবক গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার

সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার। রাজশাহীর বাঘায় বাবার কাছে থেকে শেখা নেশার জন্য অর্থ জোগাড় করতে চুরির ঘটনায় রাকিবুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জোতকাদিরপুর গ্রামে এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে সে আটক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে রাকিবুল ইসলাম। বাবার মাদক সেবন করতেন দেখে ছেলে রাকিবুল ইসলাম দীর্ঘদিন থেকে নানা রকম মাদক সেবন শুরু করে। বর্তমানে হেরোইন সেবন করেন তিনি। পরিবারের লোকজন তাঁকে বুঝিয়ে কোনমতে মাদকসেবন থেকে বিরত রাখতে পারেনি। সুযোগ পেলে বাড়ির থালা বাসন চুরি করে নিয়ে যায়। বাড়িতে কোন কিছু চুরি করার সুযোগ না পেয়ে জোতকাদিরপুর গ্রামের স্কুল শিক্ষক এসকান্দার আলীর বাড়িতে চুরি করতে যায়। এ সময় হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।

এ বিষয়ে রাকিবুলের বাবা আবদুস সালাম বলেন, আমি নেশা করি। তবে নিয়ন্ত্রণের মধ্যে থেকে। কিন্তু আমার নেশা করা দেখে আমার ছেলে কঠিনভাবে নেশাগ্রস্থ হয়ে পড়েছে বুঝতে পারেনি। তবে আগেও পারিবারিকভাবে তাকে বুঝিয়ে ভাল করতে পারিনি।

উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া সম্পূর্ণটায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা। উপজেলার মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকায় নেশার অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই এলাকার উঠতি বয়সের যুবকরা নেশার সাথে বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাবার কাছ থেকে নেশা করা শিখেছে বলে জানান ছেলে রাকিবুল। বর্তমানে নেশা ছাড়া থাকতে পারেনা। এ কারণে নিরুপায় হয়ে চুরি করতে গিয়ে আটক হয়েছে। তার নামে একটি চুরির মামলা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

April 5, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২