ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, চলতি সপ্তাহেই বাড়তে পারে শীতের দাপট

মোঃ কামরুল ইসলাম কামু, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, চলতি সপ্তাহেই বাড়তে পারে শীতের দাপট

তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস; বছর শেষে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। কার্তিক মাস শেষে অগ্রহায়নের প্রথম সপ্তাহ পেরোলেও এখনো তীব্র শীত পড়েনি। তবে মৌসুমের পরিবর্তনে ভোররাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে স্পষ্টভাবেই।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছিল। বুধবার ছিল ১৪.৩, মঙ্গলবার ১৪.৬, সোমবার ১৪.৫, রোববার ১৪.৭, শনিবার ১৪.২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। টানা স্থিতিশীল তাপমাত্রার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তা ১৩ ডিগ্রির ঘরে নামায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

সদর উপজেলার গড়িনাবাড়ীর কৃষক রবিউল ইসলাম বলেন, “ভোরে মাঠে নামা কঠিন। হাত-পা জমে আসে। রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে।”

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, নভেম্বরের শেষ নাগাদ পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের দাপট বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে।

November 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, চলতি সপ্তাহেই বাড়তে পারে শীতের দাপট

আপডেট সময় : ০৩:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫