ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি আশাবাদী- নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনই চায় দলটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপি যে অবস্থান নেয়, দিন শেষে সবাই সে অবস্থানেই আসে। মাঠে যারা থাকে, ট্রফিটাও তারাই পায়- আর সেই ট্রফি এখন এনসিপির হাতেই।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে তিনি বলেন, “সংস্কার আন্দোলনের পক্ষে থাকা শক্তির সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজন হলে আমরা জোট গঠন করব।”

আন্তর্বর্তী সরকারের বিষয়ে হাসনাত বলেন, “আমরা চাই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দিন শেষে ভোট জিতবে গণতন্ত্র, এই আশা রাখি।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের বড় দুটি দল ডিসি-এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”

সভায় এনসিপির জেলা সভাপতি মাইনুল ইসলাম মান্না সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫