ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি আশাবাদী- নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনই চায় দলটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপি যে অবস্থান নেয়, দিন শেষে সবাই সে অবস্থানেই আসে। মাঠে যারা থাকে, ট্রফিটাও তারাই পায়- আর সেই ট্রফি এখন এনসিপির হাতেই।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে তিনি বলেন, “সংস্কার আন্দোলনের পক্ষে থাকা শক্তির সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজন হলে আমরা জোট গঠন করব।”

আন্তর্বর্তী সরকারের বিষয়ে হাসনাত বলেন, “আমরা চাই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দিন শেষে ভোট জিতবে গণতন্ত্র, এই আশা রাখি।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের বড় দুটি দল ডিসি-এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”

সভায় এনসিপির জেলা সভাপতি মাইনুল ইসলাম মান্না সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

October 31, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে: ঝালকাঠিতে হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫