ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় ৭ বছরের হাদিসুর

নওগাঁর সাপাহার উপজেলায় পুনর্ভবা নদী থেকে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ অক্টোবর) দুপুরে হাদিসুর অন্যান্য ছেলেদের সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা সহপাঠীরা দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

পরিবার ও স্থানীয়রা তৎক্ষণাৎ নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত তল্লাশি চালায়, কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি।

অবশেষে রাত ৯টার দিকে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।”

নিহত হাদিসুরের মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

October 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫