ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

বাগাতিপাড়ায় মিথ্যা অভিযোগ ও ভিডিও প্রচার: ডিআইজির সরজমিনে তদন্ত ও মতবিনিময়

বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২৮১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মিথ্যা অভিযোগ ও ভিডিও প্রচার: ডিআইজির সরজমিনে তদন্ত ও মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি সরজমিনে পরিদর্শন করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া ও পাঁকা এই দুটি গ্রাম পরিদর্শন এবং সেখানকার স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি।

ঘটনার সূত্রে জানা যায়, পাঁকা গ্রামের মোঃ আখতারুজ্জামানের ছেলে আশফাক আহমেদ অনিক এবং তার স্ত্রী রুনা পারভীন বিভিন্ন সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে থানাসহ পুলিশের ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ করেন। তবে সেসব অভিযোগ পুলিশের তদন্ত চলাকালীন সময়ে তারা বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে আবারও মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার শুরু করেন। এসব ঘটনার তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে ডিআইজি স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও রামপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে রুস্তম আলী মিলটন পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই কলেজ শিক্ষক সেলিম আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে তিনিও একইভাবে থানার ওসি, কয়েকজন এসআই ও সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে আশফাক আহমেদ অনিকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলে অভিযোগ উঠেছে।

collected

ডিআইজি ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় গ্রামের স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বলেন, “মিথ্যা অভিযোগ বা গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উক্ত পরিদর্শণ ও মতবিনিময়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল মাহমুদা শারমিন নেলী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ হাসিবুল্লাহ হাসিব, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মিথ্যা অভিযোগ ও ভিডিও প্রচার: ডিআইজির সরজমিনে তদন্ত ও মতবিনিময়

আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫