ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন

২৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন প্রবীণ শিক্ষক ইউসুফ আলী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪৬৫ বার পড়া হয়েছে

colected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন প্রবীণ শিক্ষক ইউসুফ আলী

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ বিএসসি শিক্ষক আলহাজ্ব ইউসুফ আলীকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি। আলহাজ্ব ইউসুফ আলী লালপুর উপজেলার কামারহাটি এলাকার বাসিন্দা। ১৯৯০ সালে লোকমানপুর উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, চক মাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পাকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক আব্দুস সালাম সরকার, থানা যুবদল নেতা সুজন মাহমুদ, ইউনিয়ন যুবদল নেতা ইমদাদুল হক, থানা ছাত্রদল নেতা হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বক্তব্য ও কবিতা পাঠ করে।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তবিবুর রহমান বলেন, “আলহাজ্ব ইউসুফ আলী একজন আদর্শ ও সৎ শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদান অনন্য। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, “ইউসুফ স্যার আমার আত্মীয় হলেও তিনি সর্বদা বিদ্যালয়ের কাজে নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না।”

সহকারী শিক্ষক মোমিনুল ইসলাম বলেন, “তিনি ছিলেন বিদ্যালয়ের প্রবীণতম শিক্ষক, নিয়মশৃঙ্খলায় ছিলেন অনুকরণীয়। সম্মান জানাতেই আমরা তাঁকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় দিয়েছি।”

দশম শ্রেণির শিক্ষার্থীরা জানান, “স্যার খুব ভালোভাবে পড়াতেন। স্যার চলে যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি। তাঁর জন্য দোয়া ও ভালোবাসা রইল।”

নিজের অনুভূতি প্রকাশ করে বিদায়ী শিক্ষক আলহাজ্ব ইউসুফ আলী বলেন, “এই বিরল সম্মান পেয়ে আমি অভিভূত। জীবনে কঠিন সময় পার করলেও সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছি। আমি চাই, এই এলাকার শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হোক- সেটাই আমার পরম অর্জন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন প্রবীণ শিক্ষক ইউসুফ আলী

আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫