ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকায় একটি পিকআপ আটক করা হয়। এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

collected

র‌্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ বিদেশী মদ ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক কারবারিরা পিকআপ ফেলে পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-১৪,জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে আরও জানানো হয়,পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত পিকআপ ও মদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মাদকবিরোধী অভিযানে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ

আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫