ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ জন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৬৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ জন

রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য দিনব্যাপী চাকরি মেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে রাজশাহী নভোথিয়েটারে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় দেশের ২০টি শিল্প প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম। মেলা দেখা যায়, সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে জমা পড়ছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় এক হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়।

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে সহায়তা করে আসছে।

June 28, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

One thought on “রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ জন”

  1. আমিও অংশ গ্রহণ করতে চাই কি ভাবে করবো

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ জন

আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫