ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়িতে ভারতীয় মদসহ আটক-১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়িতে ভারতীয় মদসহ আটক-১

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদ সহ সুজন মিয়া (২৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে এক অভিযানে মাদক সহ সুজন মিয়াকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সূত্রে জানা গেছে, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ সহ সুজন মিয়াকে আটক করা হয়।

ডিবি’র ওসি সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে জানান,এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃত সুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়িতে ভারতীয় মদসহ আটক-১

আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫