ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন নিউটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিউটন পৌরএলাকার মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের ছেলে। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে নিউটন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫ দিকে পৌর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিউটনকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট দেবীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দন্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হন। ঘটনার দীর্ঘ আড়াই মাস পর ১৮ অক্টোবর আহত রবিউল দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামল সূত্রে জানা যায়, ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ওই হামলার নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউটনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় আটক দেখানো হয়েছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫