ছাত্রদল নেতা পারভেজ হ/ত্যা/র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

ছাত্রদল নেতা পারভেজ হ/ত্যা/র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের সামনে পৃথক এই কর্মসূচি পালন করা হয়।
সিটি কলেজের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত।
অপর দিকে রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির। এতে নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


















