ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

দুই দশক পর বোদা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত শহরময় সাজসাজরব

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দশক পর বোদা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত শহরময় সাজসাজরব

প্রায় দুই দশক পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এর আগে কলেজ মাঠে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন।সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ মজিদ, বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ প্রমুখ।

এদিকে এই সম্মেলন ঘিরে বেশ উচ্ছসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শহরজুড়ে সাজসজ্জার বাহার, প্রধান সড়কগুলোতে ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি বাড়িয়েছে উৎসবের আমেজ। এর আগে সম্মেলন উপলক্ষ্যে সকাল ১০টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। দুপুর সাড়ে ১১টার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহকারে উপস্থিত হন। ১৯ বছর পর এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদের জয় নিশ্চিত।

অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের আহ্বায়ক আফাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাফি, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ করিম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন। সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেল চারটা থেকে শুরু হবে। এসময় ১০টি ইউনিয়নের ৭১০ জন ভোটার ভোট প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

April 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই দশক পর বোদা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত শহরময় সাজসাজরব

আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫