নাটোরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৬৯২ বার পড়া হয়েছে

নাটোরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী ১৪ বছরের সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকাল ছয়টার টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, রবিবার ফজর নামাজের পর থেকে সিয়ামকে না পেয়ে ওই মাদ্রসার শিক্ষক ও ছাত্ররা চারদিকে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় সিয়ামকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানিয়েছেন সিয়ামের পরিবার।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসা শিক্ষার্থী সিয়াম হোসেনের আত্মহত্যার কারণ জানতে কাজ শুরু করেছে থানা পুলিশ।























