ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জে যুবদলের কমিটিতে যুবলীগ কর্মী, পদত্যাগ করলেন সাংগঠনিক সম্পাদক!

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে যুবদলের কমিটিতে যুবলীগ কর্মী, পদত্যাগ করলেন সাংগঠনিক সম্পাদক!

পঞ্চগড়ের দেবীগঞ্জ এক ইউনিয়নে যুবদলের এক ইউনিয়ন কমিটিতে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখার অভিযোগে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে কমিটির একজন গুরুত্বপূর্ণ পদে থাকা এক সদস্য পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনার সূত্রপাত দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদনকে ঘিরে। উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমনের স্বাক্ষরিত ওই কমিটিতে বিটুল ইসলাম নামে একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কমিটির অনুমোদন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিটুল ইসলাম অতীতে ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ওই কমিটির সভাপতি পদে প্রার্থীও ছিলেন। সাবেক রেলমন্ত্রীর আশপাশে থাকতে দেখা যেত।বিটুল ইসলামের এই অন্তর্ভুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অনেক নেতাকর্মী। একাধিক সূত্র জানায়, টেপ্রীগঞ্জ ইউনিয়নের অধিকাংশ নেতাই তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত ছিলেন এবং সেই তথ্য কমিটি গঠনের দায়িত্বে থাকা নেতাদের জানানোও হয়েছিল।যুবদলের দায়িত্বপ্রাপ্ত সেই কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমারা তো এই এলাকায় রাজনীতি করি। আমরা তো জানি কে কি করে। নেতা নিজেই ডিসিশন নিয়েছেন এবং নিজের হাতে কমিটি দিয়েছেন। ওর (বিটুল ইসলাম) নামে অনেক অভিযোগ গেছে। টেপ্রীগঞ্জ ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই তার বিষয়ে নেতাকে অবগত করেছেন। নেতা সবই জানেন।

এ নিয়ে মুঠোফোনে কথা হলে বিটুল ইসলাম দাবি করেন, আমি যুবলীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলাম না। পরিস্থিতির কারণে চেয়ারম্যানের সঙ্গে ছিলাম মাত্র। তখন আমাকে যুবলীগের কমিটিতে জায়গা দেওয়ার কথা হলেও আমি হ্যাঁ না কিছু বলিনি।ন্যদিকে, কমিটিতে বিতর্কিত একজনকে রাখায় ক্ষোভে পদত্যাগ করেছেন ওই কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন। তিনি জানান, ২০০২ সাল থেকে দলের সঙ্গে আছি। দুঃসময়ে দলের পাশে ছিলাম। কিন্তু আমার মতো ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে টাকা দিয়ে পদ বণ্টন করা হচ্ছে। তাই আমি পদত্যাগ করেছি।

তবে এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা বলছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন বিএনপির পরামর্শে তাকে কমিটিতে রাখা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি, আওয়ামী লীগের কোনও কমিটিতে তার নাম আছে কী না, কিন্তু আমরা তার নাম পাইনি। সে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ঢাকা, বগুড়ায় গেছে, আমাদের সেসব ছবিও দেখিয়েছে। তিনি আরও দাবি করেন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লিখিত পদত্যাগপত্র দিলেও পরে তা প্রত্যাহার করেছেন।

April 5, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে যুবদলের কমিটিতে যুবলীগ কর্মী, পদত্যাগ করলেন সাংগঠনিক সম্পাদক!

আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫