সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
এম এম মামুন:
- আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৫০৮ বার পড়া হয়েছে

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত মংলার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দী ছিলেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রামের হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মনিরুল ইসলামকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি প্রিজনসেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মনিরুল ইসলামের মরদেহ কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

April 2, 2025
রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















