ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে মিনি পিক-আপভ্যানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ সহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৬ মার্চ) ভোর ৬ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে,গোপনে সংবাদ পেয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান, কনস্টেবল মেহেদী হাছান, কনস্টেবল মমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে আটক করে ডিবি। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (ওসি) সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনিছ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

March 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫